গরু , ছাগল , হাঁস , মুরগি প্রভৃতি প্রাণীর যাকাত। পশুতে যাকাত সংক্রান্ত আলোচনা।
![]() |
| যাকাত সংক্রান্ত আলোচনা। |
* গরু , বলদ , মহিষ , ঘোড়া , খচ্ছর প্রভৃতি প্রাণী ক্ষেত খামারের কাজে বা গাড়ী টানার জন্য অথবা বোঝা বহনের নিমিত্তে প্রতিপালন করা হলে তার উপর যাকাত ওয়াজিব হয় না । * গরু , ছাগল , মহিষ প্রভৃতি চতুষ্পদ প্রাণী ব্যবসার নিয়তে ক্রয় করলে অর্থাৎ , ক্রয় করার সময় স্বয়ং ঐ প্রাণী বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে সেগুলো ব্যবসায়িক পণ্য বলে গণ্য হবে এবং সেগুলোর মূল্য যাকাতের হিসাবে আসবে ।
যাকাত আদায় করার দিন তার যে মূল্য সেই মূল্য ধরা হবে । ক্রয় করার সময় যদি বিক্রয়ের নিয়ত না থাকে পরে বিক্রয়ের নিয়ত হয় কিংবা মূলটা রেখে তার বাচ্চা বিক্রয়ের নিয়ত থাকে বা পরে এরূপ নিয়ত হয় , সে সব ক্ষেত্রে সেগুলো বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে না এবং তার উপর যাকাত আসবে না ।
* গরু , ছাগল , ভেড়া , মহিষ যদি দুধের জন্য অথবা বংশ বৃদ্ধির জন্য কিংবা শখ বশতঃ পালন করা হয় , তাহলে তাতে যাকাত আসে ; তবে সেগুলোতে যাকাত আসার শর্ত হল সেগুলো ' সায়েমা ' হতে হবে অর্থাৎ , সেগুলোর বেশীর ভাগ সময়ের খাদ্য বা বেশীর ভাগ খাদ্য নিজেদের দিতে হয় । না বরং ময়দান জংগল ও চারণভূমির ঘাসপাতা ও তৃণলতা খেয়ে জীবন ধারণ করে , তাহলে তার উপর যাকাত আসে । তবে এরূপ ছাগল , ভেড়া অন্ততঃ ৪০ টা এবং গরু , মহিষ ৩০ টার কম হলে তার উপর যাকাত আসে না ।
সাধারণতঃ আমাদের দেশে এরূপ গরু ছাগল ইত্যাদি পাওয়া যায় না , তাই তার যাকাতের পরিমাণ ও বিস্তারিত বিবরণ পেশ করা থেকে বিরত রইলাম । আমাদের দেশের গরু মহিষের ফার্মে গরু মহিষকে নিজেরা খাদ্য দিতে হয় তাই সেগুলো সায়েমা নয় । অতএব দুধের উদ্দেশ্যে বা বংশ বৃদ্ধির জন্য সেগুলো পালন করলেও তার উপর যাকাত আসবে না ।
* হাঁস , মুরগি যদি ডিমের উদ্দেশ্যে বা তার বাচ্চা বিক্রয়ের উদ্দেশ্যে পালন করা হয় , তাহলে সেই হাঁস মুরগির উপর যাকাত আসে না । তবে হাঁস মুরগি বা তার বাচ্চা ক্রয়ের সময় যদি স্বয়ং সেটাকেই বিক্রি করার নিয়তে ক্রয় করা হয় তাহলে সেটা বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে এবং তার মূল্যের উপর যাকাত আসবে ।
* বিক্রয়ের উদ্দেশ্যে মাছ চাষ করা হলে সেই মাছ বাণিজ্যিক পণ্য বলে গণ্য হবে এবং তার মূল্যের ওপর যাকাত ওয়াজিব হবে।
বিশেষ আলোচনা। শিশুর মাথা মুণ্ডানো।
নবজাতকের জন্মের সপ্তম দিন আকীকার পশু যবেহ করার পূর্বে তার মাথা মুণ্ডন করা মুস্তাহাব । তারপর কর্তিত চুলের ওজনের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য অথবা তার মূল্য সাদাকা করাও মুস্তাহাব । এই মাথা মুণ্ডন কাজ আকীকার পূর্বেই সমাধা করতে হয় । হাদীস শরীফে নবজাতকের মাথার চুলকে তার জন্য কষ্টদায়ক বস্তুরূপে আখ্যায়িত করা হয়েছে । আর তা ফেলে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে ।
এ সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ হয়েছে : عن سلمان بن عامر رضي الله عنه قال قال رسول اللہ ﷺ من الغلام عقيقة فأهريقوا عنه دما وأميطوا عنه الأذى - হযরত সালমান ইবন আমের ( রা ) থেকে বর্ণিত , তিনি বলেন , রাসূলুল্লাহ্ ( সা ) ইরশাদ করেছেন : প্রত্যেক নবজাতকের পক্ষ থেকে এক - একটি আকীকা জরুরী , তোমরা তাদের পক্ষ থেকে পশু যবেহ করবে ।
আর তাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করবে । ইসলাম হযরত হাসান ( রা ) বর্ণনা করেছেন যে , অত্র হাদীসে কষ্টদায়ক বন্ধু দূর করার অর্থ হল মাথার চুল মুণ্ডানো ।৭ অন্য হাদীসে ইরশাদ রয়েছে : عن علي بن أبي طالب رضي الله عنه قال عن رسول اللہ ﷺ عن الحسن بشاة وقال با قطمة إخلقي رأسه . হযরত আলী ( রা ) থেকে বর্ণিত , তিনি বলেন , রাসূলুল্লাহ্ ( সা ) হাসান - এর পক্ষ থেকে একটি ছাগল দ্বারা আকীকা করেছেন , আর ইরশাদ করেছেন : হে ফাতিমা , হাসান - এর মাথা মুড়িয়ে দাও । * আইয়্যামে জাহিলিয়্যাতে আকীকার পশুর রক্ত দ্বারা নবজাতকের মুণ্ডিত মস্তক রঞ্জিত করে দেওয়া হত ।
ইসলামের আবির্ভাবের পর রাসূলুল্লাহ্ ( সা ) এ গর্হিত কর্ম নিষিদ্ধ করে দেন । হাদীস শরীফে ইরশাদ হয়েছে : عـن عـبـد الـمـزني رضي الله عنه قال ان النبی ﷺ قال يعق عن الغلام ولا يمس رأسه بدم . হযরত আবদ মুয়ানী ( রা ) থেকে বর্ণিত , তিনি বলেন যে , রাসূলুল্লাহ্ ( সা ) ইরশাদ করেছেন : নবজাতকের পক্ষ থেকে আকীকা করবে , কিন্তু নবজাতকের মস্তক আকীকার পশুর রক্ত দ্বারা রঞ্জিত করবে না ।
" শিশুর মুণ্ডিত মস্তকে সুগন্ধি মাখা অবশ্য রক্ত রঞ্জিত করার পরিবর্তে মুণ্ডিত মস্তকে জাফরান প্রভৃতি সুগন্ধি মাখা সুন্নাত । এ ব্যাপারে হাদীস শরীফে ইরশাদ হয়েছে : عن أبي بريدة رضي الله عنه كنا في الجاهلية اذا ولد لأحدنا غلام ذبح شاة وطع رأسه بدمها فلما جاء الله بالاسلام كنا نذبح شاة وتحلق رأسه ونلطخه بزعفران . হযরত আবূ বুরায়দাহ্ ( রা ) থেকে বর্ণিত , তিনি বলেন , আইয়্যামে জাহিলিয়্যাতে আমাদের কারো নবজাতক সন্তান হলে তার জন্য একটি ছাগল যবেহ করা হত , আর তার রক্ত দ্বারা নবজাতকের মস্তক রঞ্জিত করে দেওয়া হত । পরে আল্লাহ্ তা'আলা আমাদেরকে দীনে ইসলাম দ্বারা ধন্য করলে আমরা নবজাতকের আকীকার জন্য একটি ছাগল যবেহ করতাম , তার মস্তক মজিয়ে দিতাম এবং মথিত মস্তকে জাফরান গাখিয়ে নিজাম।
